
বর্তমান সময়ে বেশিরভাগ শিশু কিশোর মোবাইল ডিভাইসে আসক্ত। কিশোর বয়সের দুরন্ত বালক তূর্য এবং অভি শহর জীবনের অবকাশ যাপনে গ্রামের বাড়িতে বেড়াতে এসে তার দাদু ভাইয়ের সাথে ভৌতিক এবং গুপ্তধন সন্ধানের লোমহর্ষক গল্প কথা "গুপ্তধন " গল্পটির পটভূমি। গ্রামের মেঠো পথ অবারিত মাঠ-ঘাট ,পাখি ডাকা ভোর, রোদ্দুর দুপুর, বিকেলের পাড়ার ছেলেদের সাথে দাড়ি বাঁধা,গোল্লাছুট, বৌছি ,গাইচ্ছা-মাইচ্ছা খেলা শেষে নদী, নালা বা ডোবার জলে ঝাঁপিয়ে পরে ডুব সাঁতারের এ মজার জীবন সম্পর্কে ওঁদের কোন ধারণা ই ছিল না। গ্রামের দাদা বাড়িতে ভালো লাগা সময়ের অনন্য স্বাক্ষর এই গল্প। গাঁয়ের মেঠো পথের গহিন অরণ্যে হারিয়ে যাওয়া রহস্যময় মুহূর্ত গুপ্তধনের অজানা তথ্যের সন্ধানে আবর্তিত এই গল্পটি আপনিও পড়তে পারেন।