

"আদর্শ হিন্দু হোটেল" বইয়ের ভূমিকার লেখা: রোমান্সপ্রবণ ঔপন্যাসিকদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। “আদর্শ হিন্দু হােটেল’ (অক্টোবর, ১৯৪০) রাণাঘাটে হােটেল-পরিচালনার অতিজাগ্রত ব্যবসায়বুদ্ধির একটি সরস ও উপভােগ্য চিত্র ইহাতে আঁকা হইয়াছে। কিন্তু এই নাগরিক চাতুর্য ও কারবারি মারর্পেচ বর্ণনার ফাঁকে ফাঁকে লেখক যে সরল, দেবতা-ব্রাহ্মণে ভক্তিপরায়ণ, ঘন বাঁশবন ও আগাছার জঙ্গলের আড়ালে অযত্নবিকশিত বন্য কুসুমের ন্যায় মৃদুসৌরভপূর্ণ পল্লীজীবনের সংক্ষিপ্ত ইঙ্গিত দিয়াছেন তাহাতেই তাঁহার নিজেরও স্বাভাবিক রুচি ও পাঠকেরও সমধিক তৃপ্তি। হাজারি ঠাকুরের চরিত্রটি চিত্তাকর্ষক, কিন্তু তাহার অদৃষ্টে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে দৈবের যে প্রসাদ-পরম্পরা পুঞ্জীভূত হইয়াছে, যেরূপ একটানা সৌভাগ্যের স্রোতে, চারিদিক হইতে প্রবাহিত অনুকূল বায়ুর প্রেরণায়, তাহার জীবনতরী সাফল্যের বন্দরে ভিড়িয়াছে তাহা বাস্তব প্রতিবেশ অপেক্ষা রূপকথার সহিতই অধিক সাদৃশ্যবিশিষ্ট। উপন্যাসটি মােটের উপর রূপকথার লক্ষণান্বিত; এবং বােধ হয় আধুনিক যুগের সমস্যাক্ষুব্ধ জীবনযাত্রার বৈপরীত্য সূচনার জন্য মিষ্ট।
"অসাধারণ, কথায় আছে মানুষ তাঁর স্বপ্নের সমান বড় হতে চায়। শুধু প্রয়োজন স্রষ্টার উপর অগাধ বিশ্বাস, বিনয়ী মনোভাব আর স্বপ্ন পূরণের পথে পরিশ্রম।"
খুবই ভালো লাগলো গল্পটা পড়ে, অসাধারণ 👍
Read all reviews on the Boitoi app
অসাধারণ, কথায় আছে মানুষ তাঁর স্বপ্নের সমান বড় হতে চায়। শুধু প্রয়োজন স্রষ্টার উপর অগাধ বিশ্বাস, বিনয়ী মনোভাব আর স্বপ্ন পূরণের পথে পরিশ্রম।
সুন্দর
দারুন
চমৎকার
Nice
‘আর্দশ হিন্দু হোটেল’ গল্পটা পড়ার অনেক ইচ্ছে ছিল। অবশেষে, আজ গল্পটা পড়ে শেষ করলাম। তবুও যেন শুধু পড়তে ইচ্ছে করে। কারণ, গল্পটা অসম্ভব সুন্দর ছিল। দিনশেষে কয়েক মাস পর, হাজারি বাবু নিজের একটা হোটেল দাঁড় করিয়ে কয়েকজন মানুষকে রোজগারের ব্যবস্থা করে দিয়েছে। তার পাশাপাশি হোটেল কিভাবে চালানো প্রয়োজন সেটাও বুঝিয়ে দিয়েছে। এছাড়া, পদ্মদিদির একটা উচিত শিক্ষার প্রয়োজন ছিল। কিন্তু হাজারি বাবু নেহাতই সহজ-সরল ও খুব ভালো মনের মানুষ। তাই তো পদ্মদিদির বিপদে পাশে থেকে উপকার করলেন। এককথায়, এত সুন্দর একটা গল্প! যে কেউ গল্পটা যত পড়বে ততই ভালো লাগবে।
ভালো
হাজারি ঠাকুরের নিজ হোটেল আর মনিব সেবা ভালো লেগেছে। অর্থ পেয়েও পুরানো মনিবকে তার অসময়ে ভুলে যায়নি।
Darun boi sobaike akbar pora uchit ,kivabe jibone onk kothin poristiti ar moddheo nijer sopnoke akre rakhe agano jai setai akhane valovabe bojhano hoyeche