

যুগ যুগ ধরে বহু মানুষ খুঁজে আসছে অমরত্বের সন্ধান। কেউ পুরো জীবন পার করে দিয়েছে এর সন্ধ্যানে। কিন্তু রাজা আটলাস খুঁজেছিলো মৃত্যু। পঞ্চত্বপ্রাপ্তির সন্ধ্যানে চষে বেড়িয়েছে কবের লাশ থেকে দেবতা হার্মিসের ঘোড়ার গাড়ি পর্যন্ত। শেষ পর্যন্ত কী খুঁজে পেয়েছিলেন সেই আরাধ্য জিনিস। লাভ করেছিলেন কী পঞ্চত্বপ্রাপ্তি?
প্রথমে একটি সাধারণ ছোট গল্প মনে হলেও ক্রমশ এটি অতীব সুন্দরভাবে উপস্থাপনা করেছে লেখক। লেখক যে ধরনের লেখা লিখতে পারদর্শী তার সেই পারদর্শীতার বাহিরেও যে এত সুন্দর লেখা উপহার দিতে পারে তা সে প্রমাণ করেছে। এমন আরও ভিন্ন ধরনের উপর গল্প চাই লেখকের থেকে। আশায় থাকব।
Read all reviews on the Boitoi app
সারোয়ার হাসানের লেখা আমার বরাবরই ভালো লাগে। শুরুটা যেমন রহস্য দিয়ে শুরু করেছিলো তার চেয়ে কয়েক গুণ বেশি রহস্য দিয়ে গল্পের সমাপ্তিটা সত্যি অসাধারণ বলা যায়। তবে লেখার ক্ষেত্রে আরও একটু সচেতনতা আশা করি। বিশেষ করে বানানের ক্ষেত্রে ছোট খাটো বানান ভুল করাটা যদিও বা গুরুলঘু দোষের কিছু না। তারপরেও আমার চোখে যেহেতু ভুল ধরা পড়েছে সেহেতু এটা আমার জানিয়ে দেওয়া কর্তব্য বলে আমি মনে করি। এতে করে লেখকের সামনের জার্নি নির্ভুলতার মাধ্যমে পার করবে ইনশা-আল্লাহ। লেখকের জন্য শুভ কামনা রইলো
শুরুতেই খুব চমৎকার ভাবে পারিপার্শ্বিকতা ও আবহাওয়ার নিদারুণ বর্ননা তুলে ধরা হয়েছে যা পড়ার সময় নি:সন্দেহে টানটান উত্তেজনা তৈরি করে এবং একই সাথে পাঠকের সম্পূর্ণ মনযোগ কেড়ে নিতে সক্ষম হয়। এটি একটি প্লাস পয়েন্ট...! গ্রিকের সাথে আটলান্টিসের রক্তক্ষয়ী যুদ্ধ বেশ রোমাঞ্চকর লেগেছে। যদিও পাঠক হিসেবে আমি আরো রক্তারক্তি দেখতে চেয়েছিলাম, যুদ্ধের প্রেক্ষাপটটায় আরেকটু সময় থাকতে চেয়েছিলাম তবে ছোট গল্প হিসেবে লেখক যতটুকু দেখিয়েছে তাতে আমি অনেকটাই সন্তুষ্ট। শুরুর সাথে শেষটা খুব সুন্দর ভাবে ব্লেন্ড করা হয়েছে। পরিশেষে একটি কথাই বলবো, গল্প ছোট হতে পারে তবে এই ছোট রেখার ভিতর এতো সুন্দর ভাবে লেখক গ্রিক আটলান্টিস যুদ্ধ, একজন অভিশপ্ত রাজার অরিজিন এবং পরিনতি ভাগ ভাগ করে এতো দারুণ ভাবে তুলে ধরেছে যার জন্য সে নি:সন্দেহে প্রশংসার দাবিদার। ছোট, তোমার থেকে আশা বেড়ে গেছে। এইরকম আরো লেখা চাই। signing out NaCl