

আমি আঁখি৷ "আঁধার উপাখ্যান" আমার গল্প৷ আটপৌড়ে জীবনের রোজনামচা এটা৷ আমার গল্পগুলো পড়লে কখনও আপনি হাসবেন, কখনও কাঁদবেন, কখনও বলবেন পাগলী মেয়ে... জানেন, আমারও কিছু কথা আছে, গোপন, আমারও কিছু কষ্ট আছে নিজস্ব, আমার কিছু চাওয়া আছে অধরা, অল্প কিছু পাওয়ার তৃষ্ণা...৷ জানেন, রিক্সার টুংটাং বেল শুনতে আমার খুব ভাল লাগে৷ আমারও খুব ইচ্ছে হয়, ভালবাসার মানুষটা আমার পাশে থাকুক, হাত ধরে থাকুক... কিন্তু সবার গল্পটাতো আলোতে থাকে না, কারও গল্প খুঁজে নেয় অন্ধকার, গল্প হয়ে যায় আঁধার উপাখ্যান৷