

কেবল সুন্নাহ ও হাদিসই কুরআনি আহকামের ব্যাখ্যা করতে পারে। সুন্নাহ ও হাদিসই, আয়াতের বিভিন্ন উদ্দেশ্য, মর্মার্থ, সংজ্ঞার্থ, ব্যক্তকারী। যেমন্ত মুমিন, কাফের, মুশরিক, মুওয়াহহিদ (তওহিদবাদী), ফাজের, ফাসেক, মুনাফিক, জালেম, মুত্তাকি, বন্ধুত্ব, অন্তরঙ্গতা, প্রভৃতির পারিভাষিক অর্থ কেবল সুন্নাহই বর্ণনা করতে পারে। সুন্নাহই কুরআনি বিভিন্ন নির্দেশ ও আজ্ঞার বিশদ বিবরণদাতা। যেমন্ত কুরআন বলে, 'নামাজ কায়েম করো।' কিন্তু তার পদ্ধতি, রাকাত সংখ্যা, সময়, আরকান, শর্তাবলি, ওয়াজিব ইত্যাদির বিস্তারিত বিবরণ কুরআন বলেনি। বিস্তারিত বিবরণ বলেছে সুন্নাহ।