

প্রথমে শুকরিয়া আদায় করব মহান আল্লাহ সুবহানু ওয়া তায়ালার। যিনি এ সমগ্র জাহানের রব। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার পরিবারবর্গ ও সাহাবীগণের উপর। একজন মাঝির জীবন কাহিনী নিয়ে নির্মিত হবে আমার এ উপন্যাসটি। উপন্যাসের চরিত্র সম্পূর্ণ কাল্পনিক। এছাড়াও ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে উপন্যাসটিতে। একজন সহজ সরল গ্রাম্য মাঝির জীবন-ছবি ফুটে উঠবে এ উপন্যাসটিতে। পাঠক পড়তে পড়তে হারিয়ে যাবেন উপন্যাসের গভীরে। কখনো আনন্দ আবার কখনো কান্না। কখনো ধৈর্যের বিশাল পরীক্ষা। সব মিলিয়ে পরিপূর্ণ একটি জীবন প্যাকেজ। প্রিয় পাঠক, আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন। আপনাদের উৎসাহ নিয়ে এগিয়ে যেতে চাই। ইন শাআল্লাহ। পরিশেষে আল্লাহর সাহায্য কামনা করি। আমার লেখায় যত ভুল হবে সব আমার পক্ষ থেকে। আর যেটুকু আপনাদের উপকারে আসবে তা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাকে পুরো উপন্যাসটি লেখার তৌফিক দান করুন। আমিন।
আমার পড়া সেরা একটা গল্প।
Read all reviews on the Boitoi app
আলহামদুলিল্লাহ,,খুবই ভালো লাগলো গল্পটা।