

শ্রাবন্তী ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্কুলের জন্য তৈরি হয়ে যায় কিন্তু প্রিয়ন্তীর ঘুম থেকে উঠতেই দেরি হয়, তাই প্রতিদিনই মায়ের বকুনি খেতে হয় তাকে। কিন্তু কী করবে রাত জেগে পড়তে হয় তাকে। প্রিয়ন্তী ছাত্রী হিসেবে খুবই ভাল। গোল্ডেন এ প্লাস পেয়ে আইডিয়াল কলেজে ভর্তি হয়েছে। পড়াশুনা ছাড়া আর কোন কাজেই সে পারদর্শী নয়। অন্যদিকে শ্রাবন্তী সব কাজে পটু, মাকে সব কাজে সাহায্য করে। বাবা সিভিল ইঞ্জিনিয়ার। অফিসে যাবার পথে দুই মেয়েকে স্কুল ও কলেজে নামিয়ে দিয়ে যায়। তাই এই সময়টা মা'র খুব ব্যস্ততায় কাটে।