
জিজ্ঞেস তোরা করিস নে আমার, অবুঝ এ মনটারে উত্তরটাতো জানা নাই, আবার বিপদ কখন হতে পারে। কেমনে মানুষ অট্টালিকায়, আরামে ঘুমিয়ে থাকে রাস্তায় রাস্তায় শুয়ে যারা কম্বল নাই সাথে। কেমনে মানুষ অতি আহার বর্জন করে, ডাস্টবিনে ফেলে ওদিকে তাকিয়ে দেখ কত মানুষ, ঘুমিয়েছে না খেয়ে। কেমনে মানুষ হাতের চাল, চালায় চুপি চুপি ভাবনা আমার আপাদমস্তক, লোকমুখে যখন শুনি। এই ঝুঁকি তো বাবুদের নেই, সব চলে যাদের কথায় বড়ই বিপদ আবার ঠেকে, দরিদ্রদের মাথায়। কেমনে মানুষ চাকরি পায়, রাত পোহালে ভাই আবেগী মন বার বার চায়, সম্ভব কী করে তাই। এ তো ভাই বড়দের ব্যাপার উত্তর জানা বৃথা কিছু যুবক ঘুরছে তবুও, চাকরি হবে সেথা।