
বৈশাখ মাসের প্রথম দিনে ডুম ডুম ডুম ঢোল বাজে, ঢোলের তালে ছোট্ট খুকি রঙিন করে সাজে। একতারা আর গানের সুরে খুকির অনেক আনন্দ, নতুন করে মিটিয়ে যায় খোকা-খুকির দ্বন্ধ। নতুন করে সাজে সবাই মজার মজার খাবার, প্রভাত বেলায় প্রস্তুত সবে মামার বাড়ি যাবার। বৈশাখ এলে সবার মনে গোপনে হয় জানা, খুশির জোয়ার এসে বলে কান্না করতে মানা।