
নীল আকাশের শুভ্র মেঘের দিকে তাকিয়েছি ভালোবাসার দৃষ্টিতে ভালোবাসি বলে ভিজিয়েছে সে তার হৃদয় ছোঁয়া বৃষ্টিতে। ভালোবাসাকে চিনতাম আগে ভালোবাসি'টাকে নয় ভালোলাগার আগেতো বুঝিনি ভালোবাসা কারে কয়। অনেক ভালোবাসতো আমায় সেই মেঘ কন্যা বুঝেনি সে ভালোবাসা নামের এটা রূপকথার ঝরণা। সে বুঝতে চায়নি কোনো কথা আমিও চাইনি দিতে তাকে ব্যথা হয়তো তার মনে রয়েছে আজো হারানো দিনের সে বিষণ্নতা।