
মগ্ন দুপুর বাহিরে।দূর কোন অদূর প্রান্তর থেকে নাম না জানা বিষণ্ন এক পাখি মৃদু কুহু রব ভেসে আসছে।বড় অদ্ভুদ বড় মন ভার করা সুর। " দুটো প্রশ্ন করব তোমাকে। ১. মানুষের দুঃখ গুলো কোথায় লুকোনো থাকে। ২. মানুষ ভালোবাসে কেন? " আমি বেশ অনেকক্ষণ ধরে বসে রইলাম। প্রশ্ন গুলো নিয়ে ভাবলাম। প্রশ্ন গুলো আসলেই একই সাথে জটিল এবং সহজ। মানুষের দুঃখ গুলো কোথায় লুকোনো থাকে এবং মানুষ ভালো বাসে কেন?