
সাদা মনের মানুষ তৈরির জন্য বই পড়ানোর নানা উদ্যোগ দেখা যায় চারদিকে। কিন্তু আয়োজন-উদ্যোগের সাথে পাল্লা দিয়ে জাতির মন-মনন, চিন্তা-চেতনার জগৎটা যেন দিন দিন আরও কালোই হয়ে যাচ্ছে। কারণ, সাদা মনের মানুষ তৈরির জন্য যে বিশাল সাহিত্য-ভান্ডার সৃষ্টি হয়েছে, সে সাহিত্য নিজেই এক অন্ধকার জগৎ। কেবল আনন্দ, কাতুকুতু আর সুড়সুড়ি। জীবনের শুরু এবং জীবনযাত্রার শেষ গন্তব্যকে ভুলিয়ে রাখাই যেন এসব সাহিত্য-সামগ্রীর উদ্দেশ্য। মানুষ আজকাল টাইম 'পাস' কিংবা টাইম ‘কিল’ করার জন্য এসব পড়ে। রচয়িতাদের উদ্দেশ্য সফল। কিন্তু আপনার যে সময়টটা তারা 'কিল' করল তা কিন্তু জীবন এবং আপনার জীবন; অনেক মূল্যবান জীবন; পৃথিবীর এই জীবন কেবল একবারই পাওয়া যাবে, দ্বিতীয়বার নয়।