

প্রকৃতি যখন নিজ থেকেই তার রূপেরও মুগ্ধতায় ডেকে নেয় কোনো প্রেমিককে, প্রেমিক কি তখন ধূলোময়লার ভীড়ে লুকিয়ে রাখতে পারে নিজেকে? একদমই নয়। ছুটে যায় সুযোগ পেলেই, ব্যস্ততাকে অবহেলায় ফেলে। এবারের গল্প একজন প্রকৃতি প্রেমিকের গল্প। এবারের গল্প কুড়ি বয়সের কোনো যুবতীর গল্প। এই যুবতী আবার কোন গুণের রূপবতী?
"বয়স কুড়ি সিলেটি ফুরি" দুষ্ট- মিস্টি , হাসি-খুশি মজার একটা গল্প ৷ সিলেটি ভাষা বুঝতে একটু কষ্ট হয়েছে তবুও অনেক ভালো লেগেছে !! লেখিকা আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল !!!
Read all reviews on the Boitoi app
Absolutely loved this book. Well, it’s a short funny story even though it’s about a MMC who loves nature and a FMC who’s just living her life, not ready for a marriage. সিলেটের সৌন্দর্য আর ভাষা ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে কথোপকথনগুলো লিখার জন্য নাফিসাপুকে অনেক অনেক ধন্যবাদ। এজ এ সিলেটি, আই রিয়েল এপ্রিশিয়ট ইউর এফোর্ট আপু। আর বলবো না থাক আমার লজ্জা লাগে। হাহা। আমি কিন্তু আরো আশা করেছিলাম। এই ধরো বিয়ে হলো, আয়াফকে নিয়ে ট্রেন চলা হলো, মামুকে এটা ওটা বলে খ্যাপানো। এট লিস্ট বিয়েটাতো দিতে পারতে। বিয়ে দিলে না কেন বলো তো। না মানে আমি মানতে পারছি না পিপি। পার্সোনাল রেটিং ৪.৭/৫, বিয়ে দিলে ৫/৫ দিতাম😒। বিয়ে দাও নাই বলে .৩ রেখে দিলাম🙇🏻♀️। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা পিপি। দোয়া করি সবসময় হাসি খুশি থাকো আর আমাদের সুন্দর সুন্দর কিউট কিউট গল্প উপহার দেও।
অসাধারণ লেখনী+শব্দশৈলী। চমৎকার ছোট গল্পটা খুব ভালো লেগেছে।আপুর লেখা বরাবরই মন ছুঁয়ে যায়। 'অপরিচিতা'-র মতো এটাও শেষ হইয়াও হইল না শেষ। আরও পড়তে ইচ্ছা করছিলো কিন্তু ভালো জিনিস অল্পই ভালো। সিলেটি ফুরি-র দুষ্টুমি বেশ উপভোগ করেছি। মামীর মামাকে সন্দেহ,আয়াফের মুচকি হাসি,রহিমার সিলেটি ভাষায় বকবকানি আর মামার রিয়েকশন সব মিলিয়ে অসাধারণ! ভালোবাসা নিও আপু🥰🥰