

রাতুল পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল । টেবিল ঘড়িটিতে রাত বারোটা পেরিয়ে গেছে । পুরো বাসাটাই এখন কেমন সুনসান । পায়ের তলায় ঠাণ্ডা কী যেন একটার স্পর্শে রাতুলের ঘুম ভাঙ্গল । রাতুল ধীরে ধীরে চোখ খুলল । হাই ফেলে ঘরটার চারিদিকে চোখ বুলাতেই ওর মনে হলো ঘরটা আগের মতো নেই । ফ্যান ঘুরছে । ক্যালেন্ডারের পাতা ফড়ফড় করে উড়ছে । খাটটাকে মনে হচ্ছে রুমের ঠিক জায়গাটিতে নেই । টেবিলের ওপর এলোমেলোভাবে রাখা বইগুলোকে চিনতে পারছে না রাতুল । টি টেবিলের ওপর গিটারটাকে মনে হচ্ছে কে যেন উল্টো করে রেখেছে ।