

প্রীতম তাকিয়ে আছে অপলক চোখে। চোখের নিচে কালি জমেছে, মুখের রঙটাও কালচে হয়েছে। চেহারায় নেই কোনো স্নিগ্ধতা। তবুও এই মুখে কী অসীম মায়া না দিয়ে রেখেছে সৃষ্টিকর্তা! নাকি সবটাই ওর চোখের দোষ। তাই যদি হয়ে থাকে, তাহলে সেই দোষ থাকুক সবসময়। মিথী যখন বুড়ি হয়ে যাবে, চুল সাদা হয়ে যাবে, তখনও যেন ওর এই চোখের দোষটুকু থাকে। কোনোদিন হারিয়ে না যাক।
এটি covid এর সময় fb তে পপুলার ছিল , ভেবেছি পড়ব কিন্তু গল্পের ঝোঁক কমে আসছিল তাই ভুলে গেছিলাম । এখন গল্প পড়া শুরু করেছি বলে মনে পড়ল। বইটই এ পেলাম। গল্পটি ভালো । হয়তো প্রথম অংশ পড়ে নিলে ভালো হতো। Personally আমার মিথির বা প্রীতম এর character খুব পছন্দনীয় না তাও ভালো লেগেছে দুজনের শেষের দিকে character development দেখে। আর যেটা ভালো লাগে নাই এদের মধ্যে কোনো romanticity নাই। একটু রোমান্টিক হলে ভালো হতো। মনে হচ্ছে এরা রুমমেট।
Read all reviews on the Boitoi app
একেবারে দারুণ
এক কথায় অসাধারণ
দুর্দান্ত লেগেছে ❤️❤️❤️❤️এই জুটির প্রেমের খুনসুটিময় উপাখ্যান সামনে আরও পাব বলে আশা রাখছি 😍😍
আসসালামু আলাইকুম আপু। তোমার গল্পের কথা কি আর বলবো বলো সবসময়ের মতো চমৎকার লেখনী তোমার। তোমাকে অনেক অনেক শুকরিয়া এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য। ইসরাত জাহান 😊
অসাধারণ সুন্দর একটি মিষ্টি প্রেমের গল্প পড়ে ভালো লাগলো।
লাল্টু মিয়া তোমার মতো বর যদি প্রতিটি মেয়ের জীবনে থাকতো....... 🥰
এই ভদ্রলেখিকার সব বই আমি ধৈর্য্য ধরে পড়ে ফেলি। এই লেখাটা ও খুব চমৎকার হয়েছে। পুরো বই একবারে পড়ে ফেলা যায়!! তার লেখার পরিধি আর ও বড় হোক, চমৎকার হোক এই কামনা করছি।
Romantic stories are my favorite, and when humor is mixed with romance, that's the best one. Loved the story and Mithi Pritom er songsar 🩷🩷
একটানে পড়ে শেষ করলাম, দারুণ মিষ্টি। আধুনিক যুগের রূপকথার মতো। দুর্মুখের মুখে ছাই দিয়ে মিথী আর প্রীতম রা ভালো থাকুক :)