
পঁচিশ-ছাব্বিশ বছরের সুদর্শন যুবক শিবলু চৌধুরী ওরফে শিবু। একজন প্রফেশনাল গোয়েন্দা হবার বেশ ইচ্ছে তার। শিবুর সাথে থেকে গোয়েন্দাগিরিতে তার চাচাতো ভাই নাগরও বেশ আগ্রহ প্রকাশ করে। নাগর মূলত সতেরো আঠারো বছরের কিশোর। তাই সে তার ভাইয়ের ব্যক্তিত্বকে খুব পছন্দ করে। তাদের দুইজনের সাথে যে কোন কাজেই সঙ্গী হিসেবে থাকেন সুলতানা, যে শিবুকে নিঃস্বার্থ ভালবাসে। রহস্য প্রিয় এই দুই ভাই এবং তাদের সাথে সুলতানা নিজেদের গোয়েন্দাগিরির প্রমাণ করতেই খুঁজে বেড়ান রহস্য। তারই ধারাবাহিকতায় তারা খোঁজ পায় ১৩ নম্বর ঠাকুর বাড়ি’র। এই রহস্যের উন্মোচন করেই তারা আবারও নতুন কোন অভিযানে বেড়িয়ে পড়বে। খুঁজে পাবে আরও অনেক রহস্য।
খুব ভালো লিখেছো। আমার অনেক ভালো লেগেছে গল্পটা পড়ে । আমি চাই এই ভাবেই তুমি লিখে যাও সামনের দিন গুলোতে। আমার তোমার সব লিখাই খুব পছন্দ।
Read all reviews on the Boitoi app
গল্পটি ভাল লেগেছে। মাত্রই পুরোটা পড়া শেষ করেছি। এই সিরিজের আরো গল্প সামনের দিতে পড়তে চাই। ❤️❤️❤️
শুরুতেই রহস্যময় এক ঘ্রাণ। ধারাবাহিকতা খুবই ভালো ছিল। অবশেষে গোয়েন্দার গোয়েন্দাগিরি, এক কথায় অসাধারণ।
অনেক সুন্দর ছিল গল্পটা। প্রতিটা লাইনে রহস্য ছিল।❤️❤️❤️❤️
বইটি খুবই অসাধারণ একটি বই। বইটি আসলে যে না পরবে সে অনেক কিছুই মিস করবে।
নাগরের চরিত্রটা আমার মধ্যে কল্পনা করতে পারি। আর এটাই আমার বেশ ভাল লেগেছে। এই সিরিজের আরো বই পড়তে চাই।
অনেক সুন্দর লিখেছেন। সামনে এমন আরও বইয়ের অপেক্ষায় থাকবো।
বইটি দারুণ লেগেছে। শিবু আর নাগর এর মধ্যে বন্ডিংটা ভালই ছিল।
গোয়েন্দা গল্প মাঝেমাঝেই পড়া হয়। সেই সুবাদেই ১৩ নম্বর ঠাকুর বাড়ি বইটি পড়া। গল্পটি ভালই লেগেছে। বিশেষ করে সুলতানার চরিত্রটা। এই চরিত্রের সাথে আমার বেশ মিল রয়েছে। পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম।