

ওরা পাঁচবোন। বাবার আদরের পঞ্চপুত্রী। মিরানা লাইজু জুলিয়া সায়কা আর বাবলি। বাবার পাঁচপুত্রী তারা কারণ বাবা তাদের কন্যা ভাবতে ভালবাসেন না। তাঁর পাঁচ মেয়েই তার পাঁচটা ছেলে। সেভাবেই বেড়ে উঠেছে ওরা পাঁচজন। তাতে স্বাভাবিক জীবনযাত্রা বদলে যায়নি। জীবন জীবনের মতই চলেছে। কখনও সে যাত্রায় তাল মেলাতে না পারলে ওরা ভাগ্যকে দোষ দিয়েছে। বরং সেটাই স্বাভাবিক।মানুষ বড় চতুর প্রাণী। তারা সফল হলে ভাগ্যকে সরাসরি ধন্যবাদ জানায় আর দুঃখী হলে এর মালিককে খোঁজে কথা শোনানোর জন্য। ভাগ্য আর ভাগাভাগির ভুল চালে বিড়ম্বিত পঞ্চপুত্রীর জীবন। তাই নিয়ে তাদের পাঁচকাহন।
আমি গল্পের ঘোর থেকে বের হতে পারছি না।এতো চমৎকার একটা গল্প।
Read all reviews on the Boitoi app
বই কিনেছি।কিন্তু ডাউনলোড করতে পারছি না কেন?? :/
গল্পটা খুব বাস্তব জীবনের প্রতিচ্ছবি। অসমাপ্ত। ভবিষ্যতে কি আরোও সংকলন আসবে?
পড়তে পড়তে এত ভালো লেগেছে যা বলার বাহিরে,,,তবে গল্পটা আরো থাকলে খুব ভালো লাগতো,,আপু গল্পটিতে আর কারো বিষয় জানতে আগ্রহী না হলেও "জুলিয়ার" বিষয়ে জানতে খুব আগ্রহী।