

সরকারি, বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত যে কোন ধরনের প্রতিষ্টানের জন্য অ্যাডমিনিস্ট্রেশন একটি সমন্বয়কারী বিভাগ হিসেবে সকল ধরনের সাপোর্ট সার্ভিসগুলোকে নিশ্চিত করে প্রতিষ্ঠানের লক্ষগুলোকে অর্জনে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। কিন্তু অ্যাডমিন নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোন কোর্স নেই। প্রতিষ্ঠানগুলোতেও এই বিভাগটিকে সাজিয়ে উপস্থাপন করার প্রবণতা দেখা যায় না। আমরা একধরনের ট্র্যায়াল এন্ড এরর পদ্ধতিতে বিষয়গুলিকে শিখে থাকি। এই বইটিতে অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধীনে সম্ভাব্য সকল সাব-ফ্যাংশনগুলির বিন্যাস, কর্ম বন্টন ও কম্পিটেন্সগুলোর বর্ননা সন্নিবেশিত করা হয়েছে। রিক্রুটার ও চাকরী প্রার্থীগনের সুবিধার্থে এতে ১১টি সাব-ফাংশনের ২৮টি জব ডেস্ক্রিপশনের নমুনা, ইন্টারভিউ বোর্ডের সম্ভাব্য ৫০০ প্রশ্ন ও উত্তরের গাইডলাইন দেয়া আছে। বইটি বাংলাদেশে লেখা অ্যাডমিন নিয়ে প্রথম বই।