

বিয়ের আগের দিন সন্ধ্যার পর থেকে পাত্র নিখোঁজ। বিয়েতে আগত শহরের বন্ধুদের নিয়ে বাজারে ঘোষদের মিষ্টির দোকানে রসগোল্লা খেতে গিয়েছিলো। পাত্রের নাম আরমান। তাঁর ভাষ্যমতে ঘোষদের দোকানের রসগোল্লা পুরো বেহেশত থেকে সরাসরি আগত। এতো সুস্বাদু রসগোল্লা কোনো মানুষের হাতে তৈরী এটা সে মেনে নিতে নারাজ। শহরের বন্ধুদের নিয়ে ঘোষদের দোকানে ঢুকে সকলের জন্য রসগোল্লা অর্ডার দেয়। সেই মুহূর্তে তাঁর ফোনে একটি কল আসে। ফোনে কথা বলতে বলতে সে মিষ্টির দোকান থেকে বের হয়ে আসে। তারপর থেকে নিখোঁজ। কোথাও খুঁজে পাওয়া যায় না। ফোনটাও বন্ধ সেই রাতের ১১টার পর থেকে আরমানের গ্রামের চার প্রিয় বন্ধু ফারুক, জলিল, শফিক, এবং মাসুদও নিখোঁজ হয়ে যায়। ওদেরকেও খুঁজে পাওয়া যায় না। একরাতে একই গ্রামের পাঁচ যুবক নিখোঁজ। তাঁরা আবার পরস্পর পরস্পরের প্রিয় বন্ধু। পরদিন নারকেল এবং খেজুর গাছের তলায় পাঁচ যুবকের লাশ পাওয়া যায়। কী ঘটেছিলো সেই রাতে? কিভাবে মারা গেলো পাঁচ বন্ধু? কী ছিলো তাঁদের অপরাধ?
মাশা-আল্লাহ বরাবরের মতই এই বইতেও খুবই সুন্দর লিখছো। সবসময় ভালোবাসা আর দোয়া রইলো সামনে যেনো আরো ভালো লিখতে পারো। ❤️❤️
Read all reviews on the Boitoi app