

গভীর রাত। ইমাম সাহেব একা দাঁড়িয়ে আছেন নদীর পাড়ে। নদীতে এ সময়ে নৌকা থাকেনা। ঘুটঘুটে অন্ধকারে তেমন কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না। আশপাশ থেকে আসছে বিচিত্র সব শব্দ। এমন সময় নদীর পাড় ধরে কারা যেন এগিয়ে আসছে। সাধারণ মানুষের চেয়ে লম্বা। তাঁদের মুখের ভাষাও বেশ অচেনা। ঠান্ডায় কিনা জানা নেই, তবে এদের দেখে ইমাম সাহেবের শরীর কাঁটা দিয়ে উঠছে। ধীরে ধীরে এগিয়ে আসছে, এরা কারা?