

মানব সংসার বড়ই বিচিত্র। মানুষ যা খুব করে চাইবে, সেটাকেই যেন জীবনে অপূর্ন হতে হবে। অবশ্য সহজে কিছু পেলেই মানুষের কাছে খুব সহজেই তা সহজলভ্য হয়ে যায়, আর মূল্যায়ন পায় না। গল্পটা অনু আর রনিদার। বিশ বসন্ত পাড়ি দেওয়া অনুর জীবনে রনিদা এসেছিল। রনিদার চিরকুটে পাওয়া প্রণয়ের হাতছানি অনু সেই বয়সে উপেক্ষা করতে পারেনি। দুজন দুজনকে ভালোবেসেছিল। কিন্তু কি এমন দায়বদ্ধতা ছিল, যেজন্য দুজনকে দুই মেরুতে সরে যেতে হলো? এরপর সময় ঘনিয়ে গিয়েছে, দুজনের জীবনেই নতুন সঙ্গী এসেছে। আজ এত বছর পর, অনুর বয়স যখন ছাপ্পান্ন, এই সময়ে তাদের দুজনের জীবনে কি কোন নতুন গল্প জায়গা করে নিবে? নাকি অশ্রুই হবে অনুর জীবনের একমাত্র শেষ অবলম্বন?