

নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল। বলছি টাঙ্গুয়ার হাওরের কথা। সুনামগঞ্জ জেলার প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হাওরটি ভ্রমণপ্রেমীদের কাছে বেশ সুপরিচিত। ২০২২ সালে এর জনপ্রিয়তা আরো বহুগুনে বেড়েছে বিলাসবহুল এবং আকর্ষণীয় হাউজবোটের কল্যাণে। চলুন জেনে নেওয়া যাক টাঙ্গুয়ার হাওর, বিলাসবহুল হাউজবোট এবং টাঙ্গুয়ার হাওর ভ্রমণ পরিকল্পনার বিস্তারিত খুঁটিনাটি।