
প্রতিটি আত্মা ফিরে আসে প্রতিশোধ নেওয়ার জন্য। তারা ফিরে আসে তাদের অপূর্ণ রয়ে যাওয়া কাজগুলো সম্পূর্ণ করতে। কেউ ফিরে এসে প্রতিশোধ নেয় ভয়ানক উপায়ে, আর কেউ আবার দেহের সাথে মিশে গিয়ে কাউকে তিলে তিলে ধ্বংস করে ফেলে। কিন্তু ভাবুন...! যদি কোনো আত্মা প্রতিশোধ ছাড়াই ফিরে আসে? যদি তাদের অপূর্ণ ইচ্ছার বদলে শুধুই অকারণ হত্যার নেশা থাকে? যদি তারা তাদের টার্গেট নির্ধারণ না করে, বরং যাকে পায়, তাকেই নিকৃষ্ট উপায়ে হত্যা করে? তখন তাদের থামাবে কে? কোনো প্যারানরমাল বিশেষজ্ঞ? নাকি কোনো কবিরাজ? কিন্তু এদেরও তো সেই আত্মার টার্গেটে পরিণত হওয়ার শঙ্কা থাকে। তাহলে প্রশ্ন থেকেই যায়—এই আত্মারা কারা? কেন তারা ফিরে এসেছে? আর তাদের এমন অদ্ভুত আচরণের পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে? এই সব কৌতূহল এবং শীতল শিহরণ নিয়ে জানতে পড়ে ফেলুন "গালকাটা কবরস্থান"।
"boitoi app এ এটা আমার প্রথম বই ছিলো। আমি কল্পনাও করিনি যে বই টা আমার কছে এতো ভালো লাগবে, এক কথায় just wow.🙂💗"
গল্প ফাইভ স্টার। তবে বানান, শব্দচয়ন, ভুল শব্দের প্রয়োগ এবং বাক্যের কাঠামোতে মনযোগ দিতে হবে। লেখনীতে ভুল-ভ্রান্তির কথা মাথা থেকে বের করে দিলে, কল্পনাশক্তির প্রশংসা করতেই হবে।
Read all reviews on the Boitoi app
boitoi app এ এটা আমার প্রথম বই ছিলো। আমি কল্পনাও করিনি যে বই টা আমার কছে এতো ভালো লাগবে, এক কথায় just wow.🙂💗
বইটি পড়ে মনে হয় কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম
উফফফ,,,,,,,,,,, সত্যি বলতে অন্যরকম ছিলো বলতে গেলে মারাত্মক টুইস্ট আর সাসপেন্স এ ভরা ছিলো রোমান্টিক ও ভালো লেগেছে এক কথায় অসাধারণ❤️🩹🥰❣️❣️
সুন্দর বই খুব হরর
বইটি অনেক সুন্দর, বিশেষ করে এর রহস্যময় ঘটনাটা। এই বইটি আমি ৭ ঘন্টা একনাগাড়ে পড়ে শেষ করেছি। লেখক রিয়াজ রাজ ভাইয়ের কল্পনা শক্তি দারুণ আর প্রশংসার যোগ্য।
এক কথায় অসাধারণ এক বই পড়লাম আমি!!!!! একদম যেখানে লিখেছেন "গাল কাটা কবরস্থান" এটা দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো পাঠকদের মাইন্ড নিয়ে খেলার জন্য এটা লেখা হয়েছে। যার কারণে আমি পুনরায় আবার পর্ব ১ থেকে চেক করে দেখি, কিন্তু আসলে আমি ভুল ছিলাম 🤕😷
গল্পটা সম্পর্কে আমার ঠিক কী কী বলা উচিত বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পারলাম যতক্ষণে গল্পটা পড়লাম এতে মনে গল্পটা যতটা মনোযোগ দিয়ে পড়লাম তার থেকে বেশী যেনো আমি পুরোপুরি ইমাজিনেশনে-ই ভরপুর ডুবে ছিলাম। সবশেষে গল্পের লাস্ট লাইন পড়ে আমার একটা প্রশ্ন জাগলো আমার এই অবচেতন মনে, সেটা হচ্ছে- লেখক বুঝতে পারলো কীভাবে যে- পাঠকরা "গালকাটা কবরস্থান" কে- গলাকাটা কবরস্থান পড়বে ? কারণ এই পর্যন্ত আমি নিজেও গল্পটা পড়তে গিয়ে গল্পটার নাম "গালকাটা কবরস্থান" কে বার বার একই ভুল করে বহুবার "গলাকাটা কবরস্থান" পড়েছি, এতক্ষণ কথা হচ্ছে- লেখক এটা বুঝে গেলো কী করে! লেখক ভাইয়া কী কোনোভাবে "রাইটার" থেকে "মাইন্ড রিডার" হয়ে গেলো নাকী! 😒 সর্বশেষে গল্পটা ভীষণ সুন্দর ছিলো, যদিও গল্প পড়ার জগতে পুরোপুরি পুরাতন না হলেও "রিয়াজ রাজ" লেখক ভাইয়ার পাঠক হিসেবে পুরোপুরি নতুন-ই বলা চলে, আর গল্প পড়ার পাশাপাশি গল্পের প্রতিটি লাইন প্রতিটি মুহুর্ত ইমাজিন করাটা আমার পূর্বকালেরই একটা ভীষণ বাজে অভ্যাস, আর আজকেও আমার সাথে এই গল্পটার বিষয়েও সেইম ঘটনাই ঘটেছে, তবে আমার পড়া এইরকম রহস্যময় ভৌতিক থ্রিলার গল্পের মাঝে "গালকাটা কবরস্থান" একটু অন্যতমই লেগেছে।
একই গল্পে তিনটা গল্পের অভিজ্ঞতা নিলাম প্রত্যেকটায় অসাধারণ। শেষের লাইন টা পড়ে সত্যি শক খেয়েছি।
এই প্রথম আমি এই লেখকের কোনো গল্প পরলাম এক কথাই গল্প টা অসাধারন গল্প টাই অনেক রহস্য আছে প্রথম গল্পের আগা মাথা কিছুই বুঝতে পারলাম না কিন্তু শেষের দিকে এক এক করে এই গল্পের রহস্য উন্মোচন হতে লাগলো তখন পুরোটা বুঝা গেলো আর শেষে লেখক যখন বললো গল্পের নাম গাল কাটা কবস্থান তখন আমি টাস্কি খেয়ে গেলাম কারণ প্রথম থেকেই আমি গাল কাটা কবস্থান কে আমি গলা কাটা কবস্থান পরে এসেছে 😂😂আল্লাহ কেমনে কি আমি এই ভুল করলাম😐