

বাবার মৃত্যুকামনা করি। এ কথা তার মৃত্যুর আগে ঠাওরানো যায়নি। তিনি যেদিন মৃত্যুবরণ করলেন সেদিন পশ্চিমাকাশে ছিল সিঁদুরে মেঘ। ক্লান্ত রোদ এসে তার মুখে পড়ছিল। বাবার মৃত্যু যদিও স্বাভাবিক। তবু লোকে কানাঘুষো করছিল। এতে যদ্দুর সন্দেহ হয় তাতে বোঝা দায় তাকে খুন করা হয়েছে।