

বিশাল হলরুম। চারদিকে অন্ধকার। মধ্যভাগে একটি টেবিল। এক টুকরো আলো। টেবিল ঘিরে বসে আছে কিছু লোক। একটি শূন্য চেয়ার। অধীর অপেক্ষায়। নিশ্চুপ সবাই। কারো মুখে কোনো রা নেই। পিনপতন নীরবতা। সময় বয়ে যায় আপন গতিতে। এক সময় কারো পদধ্বনি শোনা যায়। ক্রমেই এগিয়ে আসছে হলরুমের দিকে। এক সময় পদধ্বনি বয়ে আনা মানুষটি দৃশ্যমান হয় অপেক্ষমাণ সকলের সামনে। আলখেল্লা-পরা আগন্তুক তার জন্য নির্ধারিত চেয়ারে আসন গ্রহণ করেন। মৃদু গুঞ্জন ওঠে হলরুমজুড়ে। বিনয়ী সম্ভাষণ ঝরে পড়ে সকলের কণ্ঠে আগন্তুকের উদ্দেশে।