

দুঃখবোধ কিংবা সুখবোধ থেকে লেখার সৃষ্টি, এটা আমি বিশ্বাস করি না। লেখার সৃষ্টি টান থেকেই! সেই টান হতে পারে স্রষ্টার কিংবা তার সৃষ্টির। অনেকেই এটাকে প্রেম বলে। অথচ আমার কাছে এটা সবসময়ের জন্যই টান। আমি গল্পে গল্পে প্রকৃতির প্রতিটা ভাজে টান সৃষ্টি করতে চেয়েছি। কখনো সেটা শহিদের মাধ্যমে, কখনোবা হাসানের! কখনো চেয়েছি আজগরের মতো চরিত্রে ভয় আসুক। আবার কখনো চেয়েছি এমিলেরা ফিরে আসুক। চেয়েছি বেঁচে থাকার তাগিদে মানুষের চুক্তি একে অপরকে শান্তি দিক। এ যে এক সৃষ্টির কাহিনি! কিছু প্রাণের সঠিক গন্তব্যে পৌঁছার কাহিনি। প্রেম যেখানটায় লাজুক শব্দ। ভালোবাসা যেখানটায় টানের সঙ্গা! মানুষ যখন প্রেমে পড়ে তখন টের পায় প্রেমে পড়ার মতো বেশি আনন্দ যেন আর হয় না। সে মানুষ তখন লিখতে শুরু করে মৃন্ময়ীদের জন্য, সৃষ্টির স্রষ্টার জন্য।
বইটি খুব সুন্দর, ভালো ও ইন্টারেস্টিং
Read all reviews on the Boitoi app
দারুণ
বইটি সত্যি অনেক ভালো ছিল।
চমৎকার একটা বই পড়লাম। লেখককে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।
ভালো লাগলো
দারুণ ছিলো হাসান কামরুল ভাইয়ার বইটি। বেশ ভালো লাগলো। মাশাল্লাহ আরো এগিয়ে যাক। সুন্দর লিখেন তিনি
মাশা-আল্লাহ। বেলা অবেলার টান বইটি ভীষণ রকম ভালো লাগল। লেখকের উপর একটাই অভিযোগ ;এতো সুন্দর করে কেমনে লিখেন। যাই হোক মোট কথা বইটি অসাধারণ। অসম্ভব ভালো লেগেছে।ভালো লেগেছে তার চমৎকার সহজ সরল বাক্যবচন।
বইটা দু’হাজার বাইশে পড়েছিলাম, গল্প গুলো সুন্দর। ফজরের নামাজ শেষে শহিদের মেহেরনিগারের বাসার সামনে যাওয়া। মাউচ্ছা, এমিল ও ব্রাভো... সব মিলিয়ে সুন্দর। বেলা অবেলার টান বই থেকে..👇 শুধু কবিতাই চাও! আমারে চাওনা? কবিতার মধ্যেই আপনাকে পড়ব।
খুবই ভালো লেগেছে। সামনে আরেকটু চাই...