
সন্ধ্যার আগে কাব্য লামিয়াকে নিয়ে ফিরল। ইতস্তত করতে করতে দোতালায় কলিংবেলে চাপ দিতে নিলো, কিন্তু দিল না। চুপচাপ ঘুমন্ত লামিয়াকে কোলে নিয়ে উপরে চলে গেল। রাত দশটার দিকে লামিয়ার কান্নার শব্দ পেয়ে একপ্রকার দৌড়েই তিনতলায় এসে নক করল নুসরাত। কাব্য দরজা খুলতেই অনুমতির অপেক্ষা না করেই ভেতরে ঢুকে কোলে তুলে নিল লামিয়াকে। কী এক রাগে অভিমানে লাল হয়ে গেছে নুসরাতের মুখটা, ক্ষুব্ধ কন্ঠে কাব্যের দিকে তাকিয়ে বলল...
খুব সুন্দর হয়েছে।
Read all reviews on the Boitoi app
Nice
গল্প টা সুন্দর ছিল। তবে আরেকটু দীর্ঘ হলে অনেক সুন্দর হতো গল্পটা। মানে গল্পটা শুরু না হতেই শেষ হয়ে গেছে এমন লেগেছে আমার। আর about এ পেজ সংখ্যা ১২ বলা হলেও, গল্পটা মাত্র ৫ পেজে শেষ হয়েছে যেটা আমাকে অবাক + আরো কিছুটা আশাহত করছে আমাকে। তবে বলতেই হবে গল্পের প্লট আর কাহিনীটা বেশ দারুণ ছিল 🥰
খুবই পছন্দের
অসাধারণ একটা গল্প
মানসিক প্রশান্তি
বেশ ভালো লাগলো তবে আরও একটু দীর্ঘায়িত হওয়া উচিত ছিল।
🖤🖤🖤