

'ফাঁসির মঞ্চে তেরজন গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে আমাদের অতীত খননের কাজ শুরু হলো। আর এক্ষেত্রে আনোয়ার কবিরকে পথিকৃৎ বলা চলে।' প্রখ্যাত কথাশিল্পী শওকত ওসমান দুই যুগ আগে '৯৫ সালে লেখকের দ্বিতীয় গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছিলেন। নিরন্তর ধারাবাহিক পথচলার লেখক তিনি। ধীমান ও তীক্ষ্ণ মেধাসম্পন্ন মুক্তিযুদ্ধ এবং সামরিক বাহিনীতে গণহত্যা বিষয়ক গবেষক লেখক হিসেবে আনোয়ার কবির দেশের বুদ্ধিজীবী সাংবাদিকসহ সকল মহলের কাছে আলোচিত ও আলোড়িত নাম। দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে রাষ্ট্রপতির রেফারেন্স শুনানী থেকে হাইকোর্টে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন মামলা, বিডিআর বিদ্রোহ মামলা, কর্নেল তাহেরের রিভিয় মামলা ও যুদ্ধাপরাধী দল জামাতের নিবন্ধন বাতিলের ঐতিহাসিক মামলার রায়ে তার ৪ (চারটি) বই অঙ্গাঙ্গিভাবে রেফারেন্স গ্রন্থ।