

লাবনীর মা লাবনীকে নিয়ে হৃদয়দের বাসায় এসে হৃদয়কে বলল, বাবা আমার মেয়ে একটু কবিতা টবিতা লেখার চেষ্টা করে। আজকে সকালে একটা কবিতা লিখেছে। তুমি একটু দেখে দাও তো কবিতা হয়েছে কিনা। লাবনী কে বলল কবিতাটা তোর ভাইয়াকে দেখা, ইশারায় বলল হৃদয় যে রুমে বসা সে রুমে যেতে বলল। হৃদয় লাবনীকে বলল এসো এসো, আর লাবনীর মাকে বলল খালাম্মা আমি তো কবি টবি না। আর কবিতা অত ভালো বুঝি ও না।