

খুব শীত পড়েছে আজ। আলো লেপ মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে। আলোর মা রেহানা খাতুন কাঁথা শেলাই করছে। আলোর ভাই দীপ্ত বাইরে খেলতে গেছে সেই দুপুরে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে তার ফেরার কোনো বালাই নেই। রেহানা মেয়েকে উদ্দেশ্য করে বললো এই সন্ধ্যা বেলায় শুয়ে আছিস কেন। যত অলক্ষ্ণীর চিহ্ন। আজান দেবে অজু করে নামাজের পাটিতে বসে থাক। আলো চুপ হয়ে আছে। রেহানা জিজ্ঞেস করলেন কিরে কি হয়েছে তোর। কথা বলছিস না যে। আলো বললোএমনি মা, এইতো উঠে যাবো। বাবা আসবে কখন রেহানা বললো এশার নামাজ পড়েই তো আসে সব সময়। একলা মানুষ একটা দোকান সামলানো কি সহজ কথা দীপ্তটা এতো ছোট তাছাড়া সামনে ওর পরীক্ষা। ওকেও তো কিছু বলতে পারি না। আর দেখ ছেলের পড়াশোনার কোনো খবরই নাই দিব্যি বাইরে বাইরে ঘুরছে। আলো মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। একনজরে সারাদিন কত কাজ করে মা তারপরও এতটুকু ক্লান্ত নেই কি সুন্দর হাসিমাখা মুখ।