
যুক্তরাষ্ট্রের সাথে ইসলাম ও মুসলিমদের শত্রুতা অনেক পুরনো। এমনকি, যুক্তরাষ্ট্র, রাষ্ট্র হয়ে উঠার আগে থেকেই মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। বর্তমানে আমরা মরোক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া নামক যে রাষ্ট্রগুলোকে জানি, এদের (RAND এর মতে) জলদস্যুদের হাত হতে মার্কিন বাণিজ্য জাহাগুলো রক্ষার উদ্দেশ্যেই মার্কিন নেভির জন্ম হয়েছিল। মধ্যপ্রাচ্য হতে পিছু হটা মার্কিন সরকারের সাম্প্রতিক নীতিমালার সাথে RAND এর বিশ্লেষকরা দ্বিমত পোষণ করেন। তারা মনে করে সামরিক নির্ভরশীলতা কমিয়ে অন্যান্য উপায় অবলম্বন করে মার্কিন সরকার মধ্যপ্রাচ্যের প্রতি পূর্বের মতই গুরুত্ব প্রদান করুক। RAND এর এ নীতিমালা শুধু মধ্যপ্রাচ্যকে ঘিরে হলেও ইসলাম এবং মুসলিমদের রাজনৈতিক উত্থানের বিরুদ্ধে তারা কিভাবে গবেষণা করে থাকে, কি কি বিষয় বিবেচনা করে এবং আমাদের মত রাষ্ট্রগুলোতেও তারা কি কি সম্ভাব্য পদক্ষেপ নিতে পারে তার একটা ধারণা পাওয়া যায়।