

সেই বোঝায় কোন ভুল নেই, কোন বিভ্রান্তি নেই। পরিষ্কার বুঝতে পারে যে তার সাথে প্রতারণা করা হয়েছে। না, কেবল আব্বা প্রতারণা করেন নি, কিংবা প্রতারণা করে নি কেবল বাড়ির কামলা কেরামত। বরং সেলিমের সাথে প্রতারণা করেছে অঞ্জনা! সেলিমের সেই প্রিয়তমা স্ত্রী অঞ্জনা… এতকাল যার ভালোবাসায় ভুলে জগতের অন্য কোন সত্য আর দেখতে পায়নি সে। দেখতে পায়নি যে ওই সংসারে তার আপনজন বলতে আর একটি প্রাণিও অবশিষ্ট নেই। অঞ্জনা, কেরামত, আব্বা… হ্যাঁ, তারা সকলে মিলে একটি দল। ফাঁদ পেতে যারা পরিকল্পনা করে ফাঁসিয়েছে সেলিমকে। তাদের জালে জড়িয়ে একটু একটু করে টেনে এনেছে আজকের এই ভয়াল পরিণতি পর্যন্ত!
Excellent.
Read all reviews on the Boitoi app
শেষের ঘটনার ব্যাখ্যা থাকলে ভালো হতো!
বরাবরের মতই অসাধারণ। আপনার লেখা পড়লেই মনে হয় ঘটনা নিজের চোখে দেখতে পারছি। এক কথায় অতুলনীয় 💙💙
প্রতিবার রুদ্ধশ্বাসে পড়ি... এবারও তার ব্যতিক্রম নই।
Obossoi porun👌
অনেক সুন্দর লেখা
অনেক সুন্দর গল্প 🥰🥰
ভাল, কিন্তু শেষে একটু ব্যাখ্যা দিলে আরও ভাল হত
A must read!