

চারিপাশে পিনপতন নীরবতা বিরাজ করছে। হঠাৎ, কানে আসলো একটা ছোটো বাচ্চার কান্নার আওয়াজ। বইয়ের পাতা থেকে চোখ সরে গেল। মনে হলো, এতো রাতে কোনো বাচ্চা কী সত্যিই কাঁদছে...!! নাকি আমি ভুল শুনছি। বলতে শুনেছি রাতে বাচ্চা কান্নার শব্দ কানে আসলে দরজা খুলতে নেই। কিন্তু কেন জানি না মন বার বার বলছিল, রুমের দরজা খুলে বারান্দায় যেতে। মনে খেয়াল আসছিল, আচ্ছা এখন তো আমি দোতলায় রয়েছি একবার বারান্দার দরজা খুলে দেখলে কি ভুল হবে...? কী বা হবে?? আর আমি স্পষ্ট কান্নার আওয়াজ পাচ্ছি বাচ্চার। তাহলে.... যাই একবার খুলেই দেখি।।। বইটা পাশের টি টেবিলের উপর রেখে আস্তে করে বারান্দার দরজার ছিটকিনি খুললাম। আমার বাসার সামনে মাঠ, আর মাঠের পরেই মাথাভাঙ্গা নদী। দরজা খুলে বারান্দায় গেলাম, কি সুন্দর ঠান্ডা বাতাস বইছে! বাসাটা রাস্তার ধারে হওয়ায় বাসার সামনে একটা ল্যাম্পপোস্ট আছে। কিন্তু আজ দেখি ল্যাম্পপোস্টে লাইট জ্বলছে না। বারান্দায় যাওয়ার কিছুক্ষণ পরই বাচ্চার কান্না.....
অনেক রহস্যময় সত্যিই অনেক বেশি সুন্দর
Read all reviews on the Boitoi app