

মিনারের একটা গান আছে না? দ্বিধা নিয়ে? গানটার অর্থ আমার কাছে চলকের মতো ছিল। সময়ে অসময়ে এর অর্থ বদলে যেত। মাঝেমধ্যে এতো বেশি দ্বিধায় পড়ে যেতাম যে, গানটা শোনাই বন্ধ করে দিতাম৷ হঠাৎ একদিন প্রসূন গুনগুন করে এই গানটাই গাচ্ছিল। "আমি তোমার দ্বিধায় বাঁচি তোমার দ্বিধায় পুড়ে যাই এমন দ্বিধার পৃথিবীতে তোমায় চেয়েছি পুরোটাই " কখনো ওকে গুনগুন করে গান গাইতে শুনিনি। ওইদিনই প্রথম ছিল। আমি মজা করেই বললাম, " কীসব গান গাও যে অর্থই বুঝিনা! " ও বেশ অবাক হয়ে প্রশ্ন করলো, " এটা তো সহজ সরল গান৷ তাহলে এখানে অর্থ না বোঝার কী আছে?" " কী জানি! জানিনা ভাই। " প্রসূন আমার কানের কাছে তার মুখ নামিয়ে বলল, " দ্বিধা হচ্ছে তোমার আর আমার মাঝের দেয়াল। সেই দ্বিধার কারণেই আমি আর তুমি বেঁচে আছি। আর সেই দ্বিধার কারণেই আমি এখনো পুড়ছি৷ তারপরও আমি তোমাকেই চাই, শুধু তোমাকেই। " আমি বোকার মতো ভান করে বললাম, " এটা কি গানের অর্থ নাকি তোমার নিজের? " " দুটোই " আমাদের গল্পটা কি শুনতে চান? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তো চলুন ' দ্বিধা ' পড়ে ফেলি।
অনেক সুন্দর ও সাবলীল লেখা। মারিয়া আপুর লেখার মধ্যে মানাফ আমার সবথেকে প্রিয় চরিত্র। মানাফের পর আজকে দ্বিধা পড়ে প্রসূনকে ভালো লেগেছে। এটার পরের খন্ড চাই। পুষ্প আর প্রসূনের জীবনে কি হয়েছে সেটা জানতে চাই।অনেক সুন্দর হয়েছে গল্পটা।
Read all reviews on the Boitoi app
চমৎকার
অসাধারণ
ভালো লেগেছে,গোছানো লেখা ছিল।
বই এর কাহিনী অত্যন্ত সুন্দর আর মার্জিত. আমি বরাবরই আপুর ফ্যান. খুব সুন্দর ভাবে মিষ্টি প্রেম দেখানো হয়েছে