

অস্ট্রেলিয়ার মূল অধিবাসীরা হল , Aboriginal জনগোষ্ঠী । প্রায় ৫০০০০ বছর ধরে তারা এ ভূখণ্ডে বাস করছে । প্রায় ২৩০ বছর আগে তাদের ভূমিতে আক্রমণ করে সাদা ব্রিটিশরা । তাদের সমৃদ্ধ বাহিনীর সাথে নিজেদের লাঠি সোটা নিয়ে লড়াই করে কালো অধিবাসীরা । নেটিভরা পরাজিত হয় । ব্রিটিশরা তাদের ভূমি দখল করে উপনিবেশ বানায় এবং তাদের উপর গননিধন চালায় ।অনেক ক্ষেত্রেই দেখা গেছে পুরো একটা জনপদকে গান ফায়ার করে , আগুনে জ্বালিয়ে কিংবা বিষ প্রয়োগ করে মেরে ফেলা হতো । আর নয়ত concentration camp এ নিয়ে গলায় লোহার বেড়ি পড়িয়ে নিয়ে যাওয়া হত । খাদ্যাভাবে , রোগে-শোকে তারা যখন মরত তখন গণকবর দিয়ে দেয়া হত । Rottnest island নামে বর্তমান পার্থের কাছে একটি দ্বীপে তারা একটি concentration camp তৈরি করেছিল এই কালোদের ওপর অত্যাচার করার জন্য ।১৮৩৮ থেকে ১৯৩১ সাল পর্যন্ত এখানে হাজার হাজার কালোদের বন্দি করে রাখা হয়েছে । বিস্ময়করভাবে সেই একই আইল্যান্ড কে এখন পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে । সেই ক্যাম্প এখন পরিণত হয়েছে হলিডে রিসোর্টে । পর্যটকরা সেসব জায়গায় মোটা অঙ্কের টাকা দিয়ে অবকাশ যাপনের জন্য যান , যার মাটির নিচে আছে নেটিভদের অসংখ্য গণকবর ।