

রজব মাঝি মুক্তিযোদ্ধাদের পদ্মানদী পারাপারে সাহায্য করে। কিন্তু একপর্যায়ে সে ধরা পড়ে যায় রাজাকার ও পাকিস্তানি সেনাদের হাতে। তাকে হত্যা করা হয়। কিন্তু বাবার এই মৃত্যুর ঘটনা তিলিকের জন্যেও ভুলে যায় না তার তরুণ ছেলে সবুর। সে প্রতিজ্ঞা করে, বাবার হত্যার প্রতিশোধ নেবে। সে পাকিস্তানি সৈন্যদের একদিন পদ্মানদী পার করতে গিয়ে নৌকাসহ তাদের ডুবিয়ে মারে। আখতার হুসেনের লেখা কিশোর উপন্যাস 'নায়ের ছোট্ট মাঝি' এমন সাহিত্যকর্ম, যা আমাদের শিশুসাহিত্যে ধ্রুপদি মর্যাদার অধিকারী।