

পৌষমাস। শীতের দাপট কেমন হয় সবাই অবগত আছেন। তো এক ভদ্রলোক বেড়াতে গেল আত্মীয়র বাড়ি। গ্রাম এলাকায় শীতের প্রকোপ আরো বেশি থাকে। লোকটার স্বভাব একটু গোয়ার টাইপের ছিল। নিজেকে সে শক্তিশালী আর অপরাজেয় জাহির করতে বেশ পটু ছিল। এবারো তার ব্যতিক্রম করলো না, আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে এক বাজি ধরে বসলো। সারা রাত এই কনকনে শীতে একটি মাত্র পাতলা চাদর গায়ে দিয়ে রাত অতিবাহিত করবে।