

এই বিশুদ্ধ হাদীস গ্রন্থসমূহের উপর ভিত্তি করেই আড়াই হাজার জীবন ঘনিষ্ঠ হাদীস বাছাই করে অত্র পুস্তকের প্রকাশনার উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের দেশের অধিকাংশ লোকজন ধর্মভীরু। তাদের কিছু অংশ সক্রিয়ভাবে ধর্মপালনে পুরোপুরি মনোযোগী না হলেও ধর্র্মের প্রতি শ্রদ্ধাবোধ রয়েছে। ইসলাম একটি আধুনিক ধর্ম। কোনো কুসংস্কার, কোনো বর্ণ বৈষম্য কোনো প্রতিহিংসা, কোনো শ্রেষ্ঠেত্বের বড়াই বিবর্জিত উদারতা, মহত্ব, সহিষ্ণুতা, আন্তরিকতা, সমবেদনা এবং বিশ্ব ভ্রার্তৃত্বের এক উজ্জ্বল প্রতীক এই ইসলাম। এটি একটি যুগোপযোগী ও সকল সমস্যা সমাধানের অভিনব ধর্ম। কিন্তু দুঃখের বিষয় এই যে, সকল মুসলিম ভাই তথা বিশ্ব মানবতা পার্থিব প্রমোদ সম্বলিত পুস্তকের প্রতি আকৃষ্ট হলেও দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতি বরাবর অমনোযোগী রয়েছেন। তাই মুসলিম ভাইদের তথা মানবতার প্রতি পার্থিব ও আখিরাতের মঙ্গলার্থে জীবন ঘনিষ্ঠ আড়াই হাজার হাদীস সম্বলিত পুস্তকটি পাঠকদের পাঠের সুবিধার্থে প্রকাশ করা হলো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, অনেক জ্ঞান পিপাসু, ধার্মিক মুসলমান ও অন্য ধর্র্মের বিশ্বাসী ভাই-বোনও আগ্রহ করে ধৈর্যের সাথে বিশুদ্ধ হাদীস বইটি পাঠ করবেন এবং পার্থিব কল্যাণ ও আখিরাতের পাথেয় সংগ্রহের প্রচেষ্টায় কামিয়াব হবেন, এটাই আমাদের স্বার্থকতা। আমরা আশা করবো পাঠক মহোদয় বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করতঃ দুনিয়ার কল্যাণ ও আখিরাতের পাথেয় সংগ্রহে যত্নবান হবেন। যারা পুস্তকটি প্রকাশনায় সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের প্রতি অকৃত্তিম ভালোবাসা, কৃতজ্ঞতা ও শ্রদ্বাবোধ রইলো। আমাদের সতর্কতা সত্বেও বইটির কোনো অংশে পাঠকগণের নজরে কোনো ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে আমাদের অবহিত করে আগত ভবিষ্যতে সংশোধনের সুযোগ দেয়ার জন্য অনুরোধ জানান হলো। আমিন!