

মানুষ যদি হারায় তার অতীতের গুণ মানুষের হাতে হবে মানুষের খুন, আইনের পোশাকপরা যে মানুষ আজ আইনকে রক্ষা করা তার বড় কাজ। বেঁছে থাকা মানুষের মৌলিক অধিকার অস্ত্রের মুখে কেন জীবন ছারখার সত্যের শপথ নিয়ে যে আইনের পোশাক পরে বিনা কারণে সে, কেমনে মানুষ মারে? একটি পাপ করে যে পেয়ে যায় পার পাপের রশি ধরবে সে যে বার বার। পাপিরা পাপ করে, পেয়ে যায় পার এভাবে কি চলে জীবন, বল বার বার? অস্তপারে থাকলে রবি, ধরা অন্ধকার পাপাচারে চললে জীবন, পায় না খুঁজে দ্বার পাপের প্রশস্ত পথে, জীবন সুন্দর চলে কি জবাব দিবে সেদিন? জীবন সন্ধ্যা হলে।