

সাকিবের সাথে নিম্মির বিয়েটা হুট করেই হয়ে যায়। কিন্তু বিয়ের পর থেকেই নিম্মি সাকিবকে চাপ প্রয়োগ করে তাকে ডিভোর্স দিয়ে দেবার জন্য। সাকিব অবশ্য চেষ্টা করে যাচ্ছে নিম্মির মন জয় করার জন্য। এদিকে নিম্মি কিছুতেই এই বিয়েটা মেনে নিতে পারছে না। অটল দাঁড়িয়ে থাকা পাহাড়ের মতো তার সিদ্ধান্তটাও অনড়। বড়োলোক বাবার একমাত্র মেয়ে নিম্মি। বড্ড আদরের। অভাব কী জিনিস তা কোনোদিন চোখেই দেখেনি। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস! সেই নিম্মিই বিয়ের পর সাকিবের সাথে সংসার করবে না বলে পালিয়ে যায়। আত্মগোপন করার জন্য গ্রাম্য পরিবেশ বেছে নেয়। কিন্তু কেন? কী সে কারণ যা সাকিবের কাছ থেকে নিম্মিকে দূরে নিয়ে যায়? এদিকে নিম্মি পালিয়ে যাওয়ার কিছুদিন পরেই নিম্মির লাশ খুঁজে পাওয়া যায়। লাশটা কি নিম্মির নাকি অন্য কারোর? সাকিব কি পারবে নিম্মিকে ভুলে থাকতে? এমনই ঘটনাপ্রবাহের মাধ্যমে গল্প এগিয়ে গেছে। ফুটে উঠেছে কিছু শিক্ষনীয় বার্তা।
ভীষণ ভালো লাগলো গল্পটা... ভীষণ। এতোদিন কেন এই গল্পটা আমার চোখে পরেনি!!! 😔 বিশেষ করে শেষটা এতো সু্ন্দর ছিলো... ভুলে ভরা জীবনে জটিল সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাও অনেক বড় একটা বিষয়। সাকিব সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছিলো।
Read all reviews on the Boitoi app
শুরুটা পড়ে বোঝার উপায় নেই শেষে কী হবে। কিছু কিছু জায়গায় টানটান উত্তেজনা ফীল করেছি।এককথায় আমি মুগ্ধ