

কোনো বাচ্চা রাস্তায় কাউকে দেখেই বাবা বলে ডাকে না। কারণ সে তার বাবাকে চিনে। দরকারে তার কাছেই ছুটে আসে। চারদিকে কিম্ভুত কিমাকার মানুষ থাকা সত্বেও, মার্কেটের সিড়িতে মায়ের হাতে মার খেয়েও মায়ের শরীরকেই জাপটে ধরে খোকা। কারণ, সে চিনে তার মা কে। যে শত কারণে হলেও তাকে ছেড়ে যাবে না। চারদিকের সুন্দরী, মমতাময়ী মহিলাগুলো কেউই কাজে আসবে না। আজ মুসলিম উম্মাহ তাদের সোনালী যুগ তো হারিয়েছেই। হারিয়ে ফেলেছে তাদের রব্ব কে। পালনে ওয়ালাকে। রিযিক দাতাকে। সেই রব্ব কে একটু চেনানোর জন্য, আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।