

আমার যখন বিয়ে হয়েছিলো তখন আমি একাদশ শ্রেণির ছাত্রী। আলিয়া মাদ্রাসার পাশাপাশি কওমিতে কিতাব ধরতাম। একদিন দুপুরে আমার মাদ্রাসায় কল যায়। বাসায় ফিরতে বলা হয়েছে। মাদ্রাসা থেকে ফিরে দেখলাম আমার বাসায় অনেক মেহমান। আমাকে চিন্তিত দেখে আমার আব্বু হাসিমুখে এগিয়ে এসে বললেন, 'আমার বেটি তোমাকে চিন্তিত লাগছে কেন?' প্রশ্নসূচক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে বললাম, 'আব্বু আমাদের বাসায় কিসের এতো আয়োজন চলছে? আপনার কোনো মেহমান আসবে?' আব্বু হাসলো। তারপর ভাবুক কন্ঠে বলল, 'আমার মেয়ে তো বুদ্ধিমতী! সে কি কিছুই বুঝেনি কেন এতো আয়োজন?' সত্যিই আমি তখন পর্যন্ত কিছুই বুঝতে পারিনি। নিভু নিভু চোখে উত্তর দিলাম, 'আমাকে মাফ করবেন! সত্যিই আমি কিছুই বুঝতে পারিনি।' তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। মুচকি হেসে বললেন, 'আজ আমার কন্যা সাওদার বিয়ে যে..!'
বইটি পড়ে আমার খুব ভালো লাগলো,,,
Read all reviews on the Boitoi app