

ঘড়িতে সাড়ে চারটা বাজে। দরজায় নক পড়েছে। কোনো বিপদ হলো কি না, তা দেখার জন্যই চটজলদি দরজা খুলল মেয়েটি। কিন্তু দরজায় মায়ের বদলে দেখা মিলল লম্বাটে দেহের তানজিদ হাসানের! পরনে রাতের পোশাক। তাকে এমন অবস্থায় আগে কখনো দেখেনি সামিহা। ওর অন্তঃকরণ ধক করে উঠল। পিছিয়ে গেল কয়েক পা। "এই মেয়ে, তোমার সমস্যা কী? কথা বলছ না কেন?" ভয় পেয়েছে সামিহা। তানজিদ একজন সুদর্শন পুরুষ। হিরো হওয়াতে নিয়মিত শরীরচর্চা করেন। তার কণ্ঠের কাছে সামিহার চিকন সুর বড়ই তুচ্ছ। সে কয়েকবার চেষ্টা করেও গলায় আটকে থাকা কথাগুলো বলতে পারল না। ঘেমে গেছেন তানজিদ। এসিতে সর্বদা থাকা হয়। তার ওপর অতটা পথ গাড়ি চালিয়ে এসেছেন। ফ্যানের নিচে বসলেন তিনি। কিছুটা স্বস্তি অনুভব হলো এবার। এইটুকু মেয়ে সুপারস্টার তানজিদ হাসানকে বেশ নাকানি-চুবানি খাইয়ে দিল আজ!
"ই-বুকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা নৌশি আপুর ই-বুক পড়েননি তারা দ্রুত সংগ্রহ করে নিন।আশাকরি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।"
অসাধারণ একটা বই
Read all reviews on the Boitoi app
নৌশি আপুর লেখা মানেই বেস্ট🔥🖤🌿
সুন্দর...🦋
অনেক সুন্দর
ই-বুকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারা যারা নৌশি আপুর ই-বুক পড়েননি তারা দ্রুত সংগ্রহ করে নিন।আশাকরি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
গল্প শেষে মুখে আপনা আপনি হাসি চলে এলো। কি মায়াময় গল্প।
আমি শখের বসে বইটার প্রথম কিছু অংশ পড়েছিলাম কিন্তু আমার মনে যে এতোটা দাগ কাটবে আমি তা বুঝিনি। তারপর পুরোটা কিনে পড়লাম, সত্যি অসাধারণ একটা বই।যেখানে একটা কথা স্পষ্ট যে ভালোবাসা সত্যি হলে পরিবার, ক্যারিয়ার,সমাাজ,সমালোচনা কোনো কিছুই বাঁধা দিয়ে আটকাতে পারে না। তানজিদ তার ভালোবাসা কে পূর্ণতা দিয়েছে হাজারো বাঁধা বিপত্তি পার করে। পরিশেষে খুবই সুন্দর একটা ই-বুক ছিল এটা।আমার পড়া সেরা ই-বুক গুলোর মধ্যে একটা।
অনেক সুন্দর 🤍
আরেকটু বড় হলে ভালো হতো,,, আর এত অল্প সময়ে ত্রিশটা মুভি করা তো ব্যাক্ষাপা আর অযৌক্তিক একটা বিষয় মনে হয়েছে,,, কিন্তু গল্প লেখাটা গোছানো ছিলো
جيد جدا