

ফার্মগেট থেকে একজোড়া জুতা কেনেন আবেদ সাহেব৷ সস্তায় ভাল জিনিস পেয়ে তিনি নিয়ে নিয়েছিলেন৷ ভাল একটা জুতার খোঁজ তিনি করছিলেন তবে সস্তায়৷ ঘটনার ঘনঘটা শুরু হলো সেই জুতা পাবার পর৷ একটা বাচ্চাকে দেখা শুরু করেন তিনি৷ ঘটতে শুরু করে অপার্থিব সব ঘটনা৷ এদিকে অফিসেও শুরু হয়েছে সমস্যা৷ একা একজন মানুষ ক'দিক সামলাবেন! জুতা শুধু একটি প্যারাসাইকোলজিক্যাল গল্পই না৷ একটা মানবিক আবেদনের গল্প৷ পারস্পরিক সম্পর্কের গল্প
চমৎকার একটা থ্রিলার। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যে গল্পে থাকে,তা আমার এমনিতেই প্রিয় হয়ে যায়। এ ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। প্রত্যেকটা হ্যালুসিনেশনের ব্যাখ্যাও দারুণ ভাবে দিয়েছেন লেখক। অপেক্ষায় থাকব এমন গল্পের।
Read all reviews on the Boitoi app