

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র মানবজাতির আদর্শ। জীবনের সবক্ষেত্রে তিনি অনুসরণীয় ব্যক্তিত্ব। তেমনি পরিবার গঠনেও তিনি সর্বোত্তম আদর্শ। তার চরিত্র হলো পবিত্র কুরআন। মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন আয়াতে নারী-পুরুষের অধিকার তথা স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য আলোচিত হয়েছে। আবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রীদের সাথে কীরূপ আচরণ করেছেন, তার আলোকে 'হাউ টু উইন ইয়োর ওয়াইফ’স হার্ট' রচিত। ইব্রাহিম ইবনে সালেহ আল মাহমুদ পুরুষদেরকে স্ত্রীর অধিকারের ব্যাপারে সচেতন করতে বইটার মাধ্যমে বার্তা দিয়েছেন। এছাড়া বইটার শেষাংশে পূর্ববর্তী সময়ের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা ও ব্যক্তি চরিত্রের বর্ণনা রয়েছে।
বইটা অনেক ভালো। আমি মনে করি সবাইকে এই বইটা একবার হলেও পড়া উচিত। ধন্যবাদ জানাই লেখককে এমন একটা বই আমাদের উপহার দেওয়ার জন্য।
Read all reviews on the Boitoi app
পড়া শুরু করলাম। পড়ে নিয়ে আরেকটি রিভিউ প্রদান করবো ইনশাআল্লাহ।