

সাজেক ঘুরে লংগদু থেকে ট্রলারে চেপে পানিপথে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার যাওয়ার সৌভাগ্য হয়েছিলো ২০১৬ সালে। ট্রলার জার্নির পুরোটা জুড়ে ছিলো স্বর্গীয় সব দৃশ্য। কাপ্তাই লেক যে এত সুন্দর, জানা ছিলো না। বইটিতে পানিপথের গল্পের পাশাপাশি রয়েছে রাঙ্গামাটি ও কাপ্তাই ভ্রমণ গল্প। এখন গল্প পড়ে যদি নিজের যেতে ইচ্ছে হয় তাহলে কি করবেন? তাই রয়েছে ভ্রমণ গাইড।