

মানুষের জীবনের সব ঝড় ভালোবাসার অভাবে আসে না। দুটো মনে ভরপুর ভালোবাসা থাকার পরও ঝড় আসে। কারণ হয়ে আসে সম্পর্কের সাথে সম্পূর্ণ সম্পৃক্তহীন কিছু জিনিস। একদম উড়ে এসে জুড়ে বসে। সম্পৃক্তহীন জিনিসটাই ধীরে ধীরে সম্পর্কের সাথে সম্পৃক্ত হয়ে সম্পর্কটাতে ফাটল ধরাবার মনন করে। এই কারণটা কখনো হয় তৃতীয় ব্যক্তি, কখনো ওই দুই ব্যক্তির ভালোবাসার বাইরে হাত বাড়ানো তৃতীয় অভ্যাস।
"আমি সবসময়ই সাইলেন্ট রিডার,দিবোনা দিবোনা করেও রিভিউ দিয়েই ফেললাম।জাওয়াদ- মুশরাফা আমার সবচেয়ে পছন্দের জুটি।মুশরাফার সবর, আল্লাহর উপর তাওয়াক্কুল তাঁকে অনন্য করে তুলেছে। ফেসবুক থেকে ই-বুক পর্যন্ত তাদের পড়েছি সত্যি বলতে আমার মন ছুঁয়ে গেছে।জাওয়াদের মুশরাফার প্রতি মোহাব্বত,সম্মান খুব ভালো লেগেছে।"
আমি সবসময়ই সাইলেন্ট রিডার,দিবোনা দিবোনা করেও রিভিউ দিয়েই ফেললাম।জাওয়াদ- মুশরাফা আমার সবচেয়ে পছন্দের জুটি।মুশরাফার সবর, আল্লাহর উপর তাওয়াক্কুল তাঁকে অনন্য করে তুলেছে। ফেসবুক থেকে ই-বুক পর্যন্ত তাদের পড়েছি সত্যি বলতে আমার মন ছুঁয়ে গেছে।জাওয়াদের মুশরাফার প্রতি মোহাব্বত,সম্মান খুব ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
মাশাআল্লাহ, ধর্মীয় বিধান মেনে চলার মধ্যে যে শান্তি এই গল্পে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। গল্পটা পড়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম।
"স্বর্ণাভ সুখানুভূতি" আর "নিবেদন" শেষে, "সোলমেট" পড়ার তাওফীক হলো আলহামদুলিল্লাহ। ছোট্ট এই ই-বুক এর মাধ্যমে কতগুলো উপলব্ধি যে সামনে আসলো! আমার মূল উপলব্ধিগুলো লিখে রাখতে চাই, যেন পরবর্তীতে স্মৃতিচারণ করতে পারি। ১। পৃথিবীতে আল্লাহর চেয়ে আপন কেউ নেই। যখন কেউ আমাদের পাশে থাকে না, তখনও তিনি পাশে থাকেন। তাই যেকোনো পরিস্থিতিতে তাঁর দিকে ফিরে আসাটাই একমাত্র সমাধান। ২। "সোলমেট" যেন মুমিন জীবনের প্রতিচ্ছবি। মুমিনের জীবনে যেমন নিয়ামাত আছে, ঠিক তেমনি পরীক্ষাও আছে। মুমিন কষ্ট পায়, ব্যর্থ হয়, কিন্তু হতাশ হয় না। নিয়ামাতে শুকরিয়া আদায় আর কষ্টে সবর, তাওয়াক্কুল ও প্রচেষ্টাই মুমিনের জীবনকে কল্যাণময় করে। ৩। নিজেকে কখনো শয়তানের ফাঁদ থেকে নিরাপদ ভাবা যাবে না, নিজের হিদায়াত নিয়ে ওভার-কনফিডেন্ট হওয়া যাবে না৷ শয়তান প্রত্যেকের পিছনেই লেগে আছে, সাথে আছে আমাদের কুপ্রবৃত্তি। তাই নিজে যতই ভালো হই না কেন, অসৎসঙ্গ এবং অসৎ পরিবেশ ত্যাগ করা আবশ্যক। সৎসঙ্গ ও সুস্থ পরিবেশ সুষ্ঠু জীবনের জন্য বাঞ্ছনীয়। আর প্রকৃত বন্ধু সে-ই, যে দু:সময়ে পাশে থাকে। ৪। মুশরাফা আমার কাছে নিছক কোনো চরিত্র নয়, মুশরাফা আমার কাছে একটা ব্যক্তিত্ব৷ তাঁর আল্লাহর প্রতি ভালোবাসা, নবিজির ﷺ প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ, পরিবারের প্রতি ভালোবাসা, আদব-আখলাক, সবর-তাওয়াক্কুল সবকিছু স্বতস্ফূর্তভাবে প্রকাশ পেলেও এই সবকিছু ছাপিয়ে "সোলমেট" থেকে যদি কেবল একটা শিক্ষা নিতে বলা হয় রাফার, তবে আমি সেটা বলবো "আল্লাহর জন্য ভালোবাসা"। সাধারণ ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা এই দুটোর মধ্যে যে বিস্তর তফাৎ, সেটা যেন রাফা হাতে কলমে শিখিয়ে দিলো। সে স্বামীর ভালোবাসার চেয়েও ভালো হওয়াটাকে প্রাধান্য দিয়েছে, শুধু এ কারণে যে, সে শুধু দুনিয়াতেই একসাথে থাকতে চায় না, আখিরাতেও একসাথে থাকতে চায়৷ তাই চিরস্থায়ী জান্নাতে একসাথে থাকার নিমিত্তেই, সে দুনিয়ার ক্ষণস্থায়ী বিচ্ছেদকে বেছে নিয়েছিলো। এটিই সর্বোত্তম দূরদর্শিতা। একটা আরবি প্রবাদ আছে, " এমনভাবে আল্লাহর নিকটবর্তী হও, যেন তোমাকে পেতে মানুষকেও আল্লাহর নিকটবর্তী হতে হয়"। মুশরাফা যেন এই প্রবাদের জ্বলন্ত উদাহরণ। তাইতো মুশরাফা কেবল জীবনসঙ্গী নয়, আত্নার সঙ্গী হতে পেরেছে৷ "সোলমেট" নামটা সার্থক। লেখার সবচেয়ে অসাধারণ দিক হলো, ইসলামিক বিষয়গুলো খুব গোছালো, স্পষ্ট এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মা শা আল্লাহ। এটা পাঠকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখিকা সবসময় আমাদের বাস্তবতার কথা মনে করিয়ে দেন লেখার মাঝে, এই ব্যাপারটা অত্যন্ত সুখকর। "আর্লি ম্যারেজ" এর গুরুত্ব খুব চমৎকারভাবে উঠে এসেছে। এটা নিয়ে লেখার সাহস করেই বা কয়জন! তাছাড়া লেখার ধাঁচ সাহিত্যমিশ্রিত হলেও প্রান্জল ও মার্জিত যা সব ধরনের পাঠকের জন্য উপযোগী। এর জন্য লেখিকা আপুর প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। جزاك الله خيرا في الدنيا والأخرة পরিশেষে লেখিকা আপুর প্রতি বিনীত অনুরোধ, মুশরাফাকে নিয়ে লেখা কখনো বাদ দিয়েন না প্লিজ। কাগজের বই হোক বা ই-বুক, ছোট হোক বা বড় যেকোনো কিছু আপনার অখন্ড অবসরে হলেও লিখবেন প্লিজ। আমরা রাফা-প্রেমীরা ঠিকই ছুটে আসবো পড়ার জন্য ইন শা আল্লাহ। আর সম্ভব হলে "পিঞ্জর" বইটার ই-বুক ভার্সন আনার একান্ত অনুরোধ জানাচ্ছি। আপনার জন্য অনেক দুয়া ও ভালোবাসা। আল্লাহ আপনার লেখনীতে অঢেল বারাকাহ দিন। بارك الله في علمك و حياتك
ভীষণ সুন্দর একটা গল্প। অনেক ভাল লাগল। একেবারেই ভিন্ন ধারার একটা লেখা।❤️❤️
চমৎকার ❤️
আপুর একজন সাধারণ পাঠক। আপুর লিখা আমাকে এতো মুগ্ধ করে কি বলবো! এক কথা অসাধারণ 🤍 জাওয়াদ মুশরাফা আমার প্রিয় জুটি 🌸। লেখালেখি জন্য শুভকামনা
মাশা-আল্লাহ মাশা-আল্লাহ মাশা-আল্লাহ এতো সুন্দর গল্পটা। মুগ্ধ হয়ে পড়েছি। লেখকের জন্য অনেক অনেক দোয়া।
অসাধারণ।। অনবদ্য এক সৃষ্টি আফিয়া খন্দকার আপ্পিতা আপুর জাওয়াদ মুশরাফা 🤎🤎🤎🤎 সব ধরনের গল্প উপন্যাস বই পড়লেও, আমার খুব বেশি ভালো লাগে ইসলামিক দৃষ্টিতে লেখা গল্প গুলো। আর যেমনটা আমি পছন্দ করি ঠিক তেমনই একটা গল্প আছে " স্বর্ণাভ সুখানুভুতি " নামের লেখা জাওয়াদ রাফা কে নিয়ে।। আর সেটারই ধারাবাহিকতায় এই ই-বুক সোলমেট পড়া।। অনেক অনেক ভালোবাসা প্রিয় লেখিকা আপু কে সুন্দর সাবলীল ভাবে এমন একটা সৃষ্টির জন্য।। 💞💞💞
বইটা পড়লেই বোঝা যায় অনেক সময় যত্ন আর ডেডিকেশন নিয়ে লেখা, অসম্ভব সুন্দর একটি গল্প, ভয়ংকর সুন্দর! গল্পের চরিত্র গুলো একদম বাস্তবে অনুভব করেছি, ক্ষণে ক্ষণে মুশরাফার ব্যক্তিত্বের প্রেমে পড়েছি, আবার মাঝে মাঝে মনে হয়েছে আমার ওর মতন হওয়ার চেষ্টা করা উচিত, পুরোটা না হোক,অন্তত কিছুটা। ইসলামিক অনেক টার্ম বেশ সুন্দর ও গোছানো ভাবে উপস্থাপন করা হয়েছে, অনেক কিছু জানা হয়েছে যা আগে জানা ছিলো না, গল্পের চরিত্র গুলো সবচেয়ে বেশি সুন্দর ছিলো, মুশরাফা, ফারুক সাহেব, জয়নাল আবেদিন ও অনিক এই চরিত্র গুলো ছিলো অসাধারণ। জাওয়াদ ও মুশরাফার চরিত্র দুটিকে নিয়ে আলাদা করে বলা যায়, জাওয়াদ বিপথে গিয়েছে ঠিকই তবে আমার কাছে মনে হয়েছে এমন একটা মুশরাফার জন্য ওমন একটা জাওয়াদই পার্ফেক্ট! লেখিকা গল্পের পরতে পরতে জীবনের অনেক গুলো লেসন দিয়েছেন,যা ভীষন বাস্তবমুখী, এই গল্প আমাদের শিখায় জীবনে অনেক চড়াই উতড়াই আসে কিন্তু আল্লাহর উপর তাওয়াককুল আর দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে জীবনের কোনো সমস্যাই কঠিন বা অপ্রতিরোধ্য নয়, এবং জীবনটা যদি শুধু সুখের হয় তবে সে সুখ আমরা উপলব্ধি করতে পারি না,তাই জন্যে দুঃখ,ঝড়,এবং কঠিন সময় জীবনে ভীষণ দরকার, ইংরেজির ওই প্রবাদটার মতন “a smooth sea never made a skilled sailor” এভাবেই আমাদের পরিক্ষা করা হয়। সবশেষে একটা কথা বা অভিযোগ বাকিদের মতন আমিও করবো গল্পটা আরো কিছুটা বড় করলে খুশি হতাম,এত অল্পতে যেনো হলো না ঠিক, মুশরাফা আর জাওয়াদকে খুব মিস করবো,মিস করবো ইবির ক্যাম্পাস, মিস করবো মুশরাফার খুলনার বাসা,মিস করবো তিলো মিলো কে,মিস করবো সেই সুন্দর বিকেলবিলাশ...
খুবই সুন্দর একটা গল্প। মন ছুয়ে যাওয়ায় মতো।