

গল্পটি প্লে-বয় আরিয়ানের। বাজি ধরে প্রেম করতে গিয়ে তার মন হারানোর গল্প। প্রেমিকার প্রতি অন্তঃস্থলের তীব্র ভালোবাসার স্রোতে ভেসে যাওয়া দ্বিগবিদিক। অথচ, তার এই প্রচণ্ড, প্রগাঢ় ভালোবাসাই দিনশেষে যখন কাল হয়ে দাঁড়ালো প্রিয়তমার, তখন দুজনের গল্পটি কী রকম হয়?
"শেষটা খুব হৃদয়বিদারক ছিল।💔 মেনে নিতে অসহ্য কষ্ট লাগছিলো। আরিয়ান - ছোঁয়ার ভালোবাসার পরিণতিটা এমন না হলেও পারতো! তাও পুরো গল্পটা খুবই ভালো লেগেছে। শেষটা যদি পূর্ণতা পেতো তাহলে খুব খুশি হতাম। ইমরান - রুবি জুটিটা আমার খুব পছন্দ হয়েছে। তাদের দাম্পত্য জীবন আর ইমরানের ভালো পথে ফিরে আসা দেখে ভালো লাগলো। ভালোবাসা রইলো আপু।❤️"
নুসরাত সুলতানা সেজুতি র গল্প ভালো লাগে
Read all reviews on the Boitoi app
just fantastic 😍😍
Ami khubi emotional... Sad ending Wala story/novel Ami pori na sohoje eita Ami ordhek porar por ken jeno Mone hoilo dekhi ses ee ki hoy dekhi sad ending but ken jeno eita porar agroho theke ber Hote parchilam na story ta sundor chilo first e ariyan er bebohare rag lagleo pore or onutopto howa dekhe valo lagto chowa r character ta onk sundor chilo Ami kokhono kono story r review dei na karon Ami valo moto explain Korte pari na 😦 but tao sad ending hoile story ta just woow chilo 💕💕
সেঁজুপুর লেখা কি বলবো বরাবরের মতোই চমৎকার। তবে এন্ডিংটা মানতে পারলাম না 🥲
শুরুতে কেন জানি গল্পটা সাধারণ মনে হয়ে ছিল।সব রোমিও টাইপ গল্পের মতো লাগছিল। বাজি ধরা,ভালোবাসার নাটক করা,তারপর সত্যি ভালোবাসা। লেখিকা আপুর লেখার ধরন অনেক সুন্দর ছিল।এরজন্য পুরোটা পড়েছি কিন্তু শেষে এটা হবে আশা করিনি। এমনটা না হলেও পারত। যাইহোক গল্পটা সুন্দর ছিল
শেষটা খুব হৃদয়বিদারক ছিল।💔 মেনে নিতে অসহ্য কষ্ট লাগছিলো। আরিয়ান - ছোঁয়ার ভালোবাসার পরিণতিটা এমন না হলেও পারতো! তাও পুরো গল্পটা খুবই ভালো লেগেছে। শেষটা যদি পূর্ণতা পেতো তাহলে খুব খুশি হতাম। ইমরান - রুবি জুটিটা আমার খুব পছন্দ হয়েছে। তাদের দাম্পত্য জীবন আর ইমরানের ভালো পথে ফিরে আসা দেখে ভালো লাগলো। ভালোবাসা রইলো আপু।❤️
কি বলবো আপু তোমার লেখা নিয়ে, অসাধারণ লিখেছো আপু কিন্তু শেষে দিয়ে একটু কষ্ট লাগছে। যাক গল্প তো গল্পই কিন্তু ওদেরকে নিয়ে একটা হ্যাপি এন্ডিং যদি দাও ফেসবুকে তাহলে অনেক খুশি হবো।অনেক অনেক ভালোবাসা তোমার জন্য ❤️❤️❤️
আসসালামু আলাইকুম আপু! আশা করি ভালো আছো। কিন্তু আমি ভালো নেই! আরিয়ান এবং তার ছোঁয়াচের বিচ্ছেদ মেনে নিতে কষ্ট হচ্ছে। তবুও মানতে হবে। তবে একটা কথা কি জানো? আমি ই-বুক খুবই কম পড়ি। এই প্রথম কোনো ইবুক আমার হৃদয়ে এত গভীর ভাবে দাগ কেটেছে! তাও এটা তুমি বলেই। আমিও তোমার মত করে লিখতে চাই। চাই, আমার লেখনশৈলী দিয়ে অন্যের হৃদয়ে দাগ কাটতে, তাদেরকে উপলব্ধি করাতে। আর অন্যের জন্য না হলেও নিজের জন্য যেন আমি লিখতে পারি সেই দোয়া করবে। 😭❤️ -আনিকা
আমি অনেক আগে এই গল্পটির ১১পর্ব পড়েছিলাম ফেইসবুক এ,,তিব্র ইচ্ছা ছিল ছোঁয়া কে নিয়ে চ্যালেঞ্জ এ আরিয়ান জিতে না হারে তা জানার।কিন্তু তখন আমি বইটই এর সাথে পরিচিত ছিলাম না,তবে মাথায় ছিল যদি কোনো দিন আমি ইবুক কিনি "তোমার মতো কাউকে নয়" কিনবই কিনব। তো অবশেষে আমি কিনলাম। আর একটু আগেই আমার পড়া শেষ হলো। আমি অফারে ১০টাকায় কিনেছি বইটি,,,আমার আফসোস হচ্ছে কেন এতো কম দামে কিনলাম। কারণ বইটি এতো চমৎকার যে,, লেখিকা যে প্রাইস দিয়েছেন, আমার মনে হয় সেটাও কম হয়ে গিয়েছে বইটির তুলনায়। আপু আমার কাছে অসাধারণ লেগেছে বইটি।আবেগ,ভালোবাসা,চ্যালেঞ্জ,বাস্তবতা,প্রতিশোধ, নিয়তির লিখন,বসবকিছু আছে এই বইয়ে।মনে দাগ কেটে যাওয়া ইবুক💜💜💜
গল্পের শেষটা অনেক কষ্টের ছিল কিন্তু খুবই সুন্দর ছিল গল্পটা ❤️