

ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়। এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একজন মানুষের প্রভাতে ঘুম জেগে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সামগ্রিক কার্যাবলী ইসলামে সুনিপুণভাবে বিন্যস্ত। হোক সে দেশের সর্বোচ্চকর্তা থেকে শুরু করে নিতান্ত এক সাধারণ মানুষ। এই জীবন ব্যবস্থার সাথে রয়েছে বিজ্ঞানের সুনিপুণ যোগাযোগ। এখানেই রয়েছে প্রভুর আনুগত্যের মাধ্যমে পরকালের অসীম সুখের সন্ধান উপুর্যপুরি নফসের আনুগত্যে জাহান্নাম। এই জীবন- ব্যবস্থা মানবজাতিকে শেখাতে প্রভুর কাছ থেকে প্রেরিত হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। যাাকে বলা হয় মানবতার মুক্তির দূত। তিনি রহমাতুল্লিল আলামীন। এই জীবন-ব্যবস্থার বিশেষ কিছু ক্রমধারা একজন মানুষ কিভাবে অর্জন করতে পারে, কিভাবে দুনিয়ার চাকচিক্য ভুলে মৃত্যুর কথা স্মরণ রাখতে পারে। কিভাবে সহজেই প্রভুর আনুগত্য অর্জন করতে পারে, কিভাবে সহজেই, সারাদিনের কার্যক্রম জান্নাত পাওয়ার মাধ্যম হতে পারে, সকালের ঘুম কিভাবে সময়, রিযিক ও স্বাস্থ্য নষ্টের নিয়ামক, রহমাতুল্লাহি আলামীনের যুবক বয়সের সংক্ষিপ্ত পরিচিতি সহ ইসলামের সাথে বিজ্ঞানের সম্পর্ক, আল্লাহর ঘর মসজিদের বর্ণনা অত্যান্ত সহজবোধ্য ভাবে উপস্থাপনা করা হয়েছে বইটিতে। এছাড়াও বইটিতে ঈদের চাঁদ নিয়ে বির্তকের অবসান কিভাবে সম্ভব , ইসলামে বন্ধুত্বের নির্দেশনা , ফরয গোসলের ক্ষেত্রে ইসলামের বিধান, হাসি ঠাট্টার ক্ষেত্রে ইসলামের বিধান কি হবে, তা তুলে ধরা হয়েছে। আশা করি বইটি পড়া দ্বারা আপনাদের সময় ও অর্থ কোনটিই বৃথা যাবে না। বইটি পড়া দ্বারা যদি আপনার জীবনের সামান্যতম কোন পরিবর্তন আসে তাহলেই লেখক স্বার্থক।