

কবিতা আমাদের নিয়ে যায় সম্পূর্ণ আলাদা এক জগতে। কবিতা আকণ্ঠ নিমজ্জিত মিথ্যা অন্ধকারের ভীড়ে বিদ্যুৎ চমকের মতো এক ঝলকে সত্য উদ্ভাসন করে। কবির কাছে তার প্রতিটা কবিতাই স্নেহস্পদ সন্তান, রত্নগর্ভা ঝিনুক যেমন নিজের গোপন কোষে যত্নে পোষে রাখে মুক্তোদানা। আবেগের চেয়ে বেগবান পৃথিবীতে কিছু নেই। আবেগ, আবেদন, আধ্যাতিকতা ও দর্শনের সমন্বয় ঘটাতে চেয়েছি আমার কবিতাগুলোতে। নিজেকে অতিক্রম করে নিজের ভেতর থেকে কবিসত্ত্বাকে টেনে বের করে এনেছি যত্রতত্র। যে কবিতা পাঠককে মন্ত্রমুগ্ধ করে না, আমি তাকে কবিতা বলি না। পাঠক দাগ কাটবেন কবিতার পঙক্তিমালায় আর কবিতা দাগ কাটবে পাঠকের অন্তরে, এই তো নিয়ম। আল্লাহর অশেষ কৃপায় কবিতাগুলো যদি পাঠকের ভাললাগার দ্বারে পেঁৗছতে পারে তবেই আমার সাধনা সার্থক হবে। পাঠকেরাই এনে দেয় লেখকের অমরত্ব।